কারা আবেদন করতে পারবেন
- আবাসিক (residential) WBSEDCL বা CESC সংযোগ
- ছাদ/বাড়ির মালিকানা আপনার নিজের
- আগে সোলার ভর্তুকি নেননি
- প্যানেল অবশ্যই DCR (ভারতে তৈরি) + ALMM অনুমোদিত
যে কাগজপত্র লাগবে
- সাম্প্রতিক বিদ্যুৎ বিল
- আধার কার্ড
- ব্যাঙ্কের তথ্য (ভর্তুকি এখানেই আসবে)
- ছাদ/বাড়ির মালিকানার প্রমাণ
ধাপে ধাপে প্রক্রিয়া
- 1. pmsuryaghar.gov.in-এ রেজিস্টার করুন
- 2. আবেদন জমা দিন (DISCOM ও consumer তথ্য দিয়ে)
- 3. DISCOM-এর technical feasibility অনুমোদন পান
- 4. সরকারি অনুমোদিত (empanelled) vendor দিয়ে সিস্টেম বসান
- 5. DISCOM পরিদর্শন করে net meter লাগায়
- 6. commissioning রিপোর্ট জমা পড়ে
- 7. ভর্তুকি সরাসরি আপনার ব্যাঙ্কে — সাধারণত ~30 দিনে
Aloshree-তে আবেদন করেছিলেন? পুরনো Aloshree আবেদন আপনাআপনি PM Surya Ghar-এ স্থানান্তরিত হয়ে যাচ্ছে — নতুন করে আবেদন করতে হবে না। বিস্তারিত আমাদের ব্লগে।
কোন কোম্পানি বেছে নেবেন
PM Surya Ghar পোর্টালেই আপনার DISCOM-এর জন্য সরকারি অনুমোদিত vendor-দের তালিকা দেওয়া আছে। সেখান থেকে 2–3টে বেছে quote নিন, তারপর মিলিয়ে দেখুন। আমরা কোনো নির্দিষ্ট কোম্পানিকে সুপারিশ করি না — শুধু আপনার quote নিরপেক্ষভাবে যাচাই করে দিই।
আবেদন কেন বাতিল হয়
সবচেয়ে সাধারণ কারণগুলো আগে থেকে জানা থাকলে এড়ানো সহজ:
- Vendor অনুমোদিত নয় — installer পোর্টালে empanelled না হলে ভর্তুকি বাতিল
- নাম না মেলা — আধার আর বিদ্যুৎ বিলে নামের বানান আলাদা হলে সমস্যা হয়
- বিদ্যুৎ বিল বকেয়া — আগের বিল বাকি থাকলে আবেদন আটকে যেতে পারে
- ব্যাঙ্কের তথ্য ভুল — অ্যাকাউন্ট নম্বর বা IFSC ভুল দিলে ভর্তুকি আটকে যায়
- Sanctioned load কম — প্রস্তাবিত সিস্টেমের তুলনায় sanctioned load কম হলে আগে load বাড়ানোর আবেদন করতে হয়
ভুল ঠিক করে আবার আবেদন করা যায় — বাতিল হওয়া মানে একেবারে শেষ নয়।
2026-এর নতুন নিয়ম: 1 জুন 2026 থেকে শুধু প্যানেল নয়, প্যানেলের ভেতরের সোলার সেল-ও ALMM List-II তালিকাভুক্ত প্রস্তুতকারকের হতে হবে। quote নেওয়ার সময় এটাও জিজ্ঞেস করে নিন।
সাহায্য দরকার হলে
আবেদন কোনো ধাপে আটকে গেলে বা প্রশ্ন থাকলে:
- পোর্টালে Consumer Login-এ ঢুকে আবেদনের স্ট্যাটাস দেখুন
- জাতীয় হেল্পলাইন — 15555
- নিজের DISCOM (WBSEDCL/CESC)-এর সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যায়