দ্বিতীয় পরিষেবা

installer-এর quotation যাচাই করান

quote হাতে পেয়েছেন, কিন্তু বুঝতে পারছেন না দাম আর জিনিসপত্র ঠিক আছে কি না? টাকা দেওয়ার আগে সেটা আমাদের দিয়ে যাচাই করিয়ে নিন।

quote-টা হোয়াটসঅ্যাপে পাঠান। আমরা কারও হয়ে বিক্রি করি না — নিরপেক্ষভাবে দাম, প্যানেল, inverter, warranty সব মিলিয়ে বলি কোথায় ঠিক আছে আর কোথায় সাবধান হতে হবে।

₹500 - পরিষেবা মূল্য
কেন যাচাই করাবেন

একটা quote দেখে বোঝা কঠিন — কিন্তু ভুল হলে খরচ অনেক

একটা সোলার সিস্টেম মানে প্রায় দুই লাখ টাকার সিদ্ধান্ত। অথচ বেশিরভাগ quote-এ ছোট অক্ষরে এমন কিছু লুকোনো থাকে যা সাধারণ মানুষ ধরতে পারেন না — ভুল প্যানেল, বাড়ানো দাম, বা ভর্তুকির ভুল হিসাব। আমরা সেই জায়গাগুলোই ধরিয়ে দিই।

আমরা কী কী দেখি

প্রতিটা quote একই তালিকা ধরে যাচাই হয়

যাতে কোনো জায়গা বাদ না যায়, আর তুলনাটা ন্যায্য হয়।

দাম ও ভর্তুকি

  • প্রতি কিলোওয়াট দাম বাজারদরের সঙ্গে মেলে কি না
  • ভর্তুকির হিসাব ঠিকভাবে দেখানো, নাকি লুকোনো
  • ভর্তুকির পরে আসল খরচ আসলে কত

জিনিসপত্রের মান

  • প্যানেল DCR + ALMM অনুমোদিত কি না (নাহলে ভর্তুকি বাতিল)
  • প্যানেল brand, wattage আর warranty (product ও performance)
  • inverter-এর brand, সঠিক সাইজ আর warranty
  • mounting structure ভালো (GI) নাকি সস্তা

পরিষেবা ও কাগজপত্র

  • net-metering-এর কাগজপত্র কে করবে — installer না আপনি
  • after-sales, service ও monitoring-এর শর্ত
  • পুরো কাজ শেষ হতে কত সময় লাগবে
আপনি কী পাবেন

একটা স্পষ্ট রায় — সহজ বাংলায়

দাম ন্যায্য?
quote-এর দাম বাজারের তুলনায় ঠিক আছে কি না
ঝুঁকি কোথায়
কোন জায়গাগুলোয় সমস্যা বা ফাঁকি আছে
দর কষাকষি
কোথায়, কতটা কমানোর কথা বলা যায়
কী প্রশ্ন করবেন
installer-কে করার জন্য জরুরি প্রশ্নের তালিকা
একাধিক quote আছে?

2–3টে quote পাশাপাশি মিলিয়ে দিই

বিভিন্ন installer-এর quote পেয়েছেন? সবগুলো একসঙ্গে পাঠান — আমরা পাশাপাশি তুলনা করে বলি কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো আর কেন।

সহজ তিন ধাপ

কীভাবে কাজ করে

1

quote পাঠান

installer-এর দেওয়া quote হোয়াটসঅ্যাপে পাঠান।

2

আমরা যাচাই করি

তালিকা ধরে দাম, প্যানেল, warranty সব মিলিয়ে দেখি।

3

রায় পান

সহজ বাংলায় — কোথায় ঠিক, কোথায় সাবধান, কী করবেন।

টাকা দেওয়ার আগে একবার যাচাই করান

ভুল quote-এ সই করার আগে একটা নিরপেক্ষ চোখ বুলিয়ে নিন। হোয়াটসঅ্যাপে quote পাঠান।